৩০ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া-চীনের নেতাদের বন্ধু ভাবেন কেন ট্রাম্প

রাশিয়া-চীনের নেতাদের বন্ধু ভাবেন কেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪০ পিএম

রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিদ্বন্দ্বী হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশ দুটির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আগ্রহী। এ অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও মিত্রদের সঙ্গে সম্পর্কের প্রভাব নিয়ে বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে।

বিশ্লেষকদের একাংশের মতে, বড় শক্তিগুলোর শীর্ষ নেতাদের সরাসরি যোগাযোগ উত্তেজনা কমাতে পারে। অন্যদের আশঙ্কা, এমন বৈঠক রাশিয়া ও চীনের নেতৃত্বকে রাজনৈতিক স্বীকৃতি দিতে পারে এবং ছোট দেশগুলোর স্বার্থ আড়ালে পড়ে যেতে পারে।