৩০ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ আগামীতে সাফের শিরোপা জিতবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:২২ এএম

বাংলাদেশ ভবিষ্যতে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতবে বলে আশাবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ২০২৬ সালের আসরে প্রত্যাশিত সাফল্য না এলেও খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

পল্টনে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে ইনডিপেনডেন্ট টেলিভিশন চ্যানেল ২৪-কে হারিয়ে ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা জেতে।