৩০ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সাফে দেশের হয়ে খেলতে পেরে গর্বিত কাজেম শাহ

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশ বিদায় নেওয়ার পরও দেশের হয়ে খেলতে পারাকে গর্বের বলে জানিয়েছেন ফুটবলার সৈয়দ কাজেম শাহ। সামাজিক মাধ্যমে তিনি বলেন, বাংলাদেশের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করা তার স্বপ্ন।

ভবিষ্যতে সমর্থকদের আরও আনন্দের মুহূর্ত দিতে দলের পারফরম্যান্সের মান বাড়ানোর কথাও বলেছেন তিনি। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান কাজেম।