এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব বিসিবির
২০২৭ এশিয়া কাপের আগে বাংলাদেশে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। দুই দেশের ক্রিকেট বোর্ড প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দিয়েছে বলে ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিরিজটি এখনো চূড়ান্ত হয়নি; বিসিবি দুই বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই বাংলাদেশে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে।