৩০ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নেপাল লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

নেপাল প্রিমিয়ার লিগের ২০২৬ আসরের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল। দুজনই আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার।

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ারের একসঙ্গে দায়িত্ব পালনের ঘটনা এবারই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিসিবির আম্পায়ার্স বিভাগ তাদের অভিনন্দন জানিয়েছে।