৩০ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ছয় সন্দেহভাজন পুলিশে

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ছয় সন্দেহভাজন পুলিশে

ছবি: সংগৃহীত

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

ঢাকা কলেজের উত্তর হল ও বিজয়-২৪ ছাত্রাবাসের মাঝামাঝি স্থানে ককটেল বিস্ফোরণের পর ছয়জনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার রাত ১২টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন। তাদের কাছ থেকে আর কিছু উদ্ধার হয়নি বলে উপাধ্যক্ষের ভাষ্য। নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে; বিস্ফোরণে কারা জড়িত তা এখনো নিশ্চিত হয়নি।